চট্টগ্রামের রাউজানে তিন বছরের পুরানো সরকারি প্রকল্পের টিউবওয়েল পাইপের জন্য তৈরি গর্তে পড়ে গেছে মেজবাহ নামের তিন বছরের এক শিশু। ২৮ জানুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়াপাড়া গুচ্ছ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ একই একালার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। ছেলেটির মা রাশেদা বেগম বলেন, ‘ঘরের পাশে ঢালু স্থানে সরকারি প্রকল্পের টিউবওয়েলের জন্য তিন বছর পূর্বে গর্তটি তৈরি করা হয়েছি। সেখানে আমরা খড়কুটো ফেলে ভরাট করার চেষ্টা করেছি। আজ বিকালে আমি ঘরে ছিলাম। ছেলেটি পাশে খেলছিল। কখন পড়ে গেছে জানি না। পরে কান্না শুনে গিয়ে দেখি আমার ছেলেটি গর্তের ভিতরে। আম্মু আম্মু বলে চিৎকার করছিল। অনেক চেষ্টা করেছি। এখন উদ্ধার কাজ চলছে। কিন্তু কোন সাড়া নেই। আমার ছেলে হয়ত বেঁচে নেই।’
ছেলেটির বাবা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি কাজে ছিলাম। সংবাদ পেয়ে এসে দেখি আমার ছেলের গর্তের মধ্যে। কোনো সাড়া পাচ্ছি না। আমার ছেলের কিছু হলে দায় কে নিবে।’
প্রথমদিকে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে গেলেও বিকেল ৫টার দিকে রাউজান ফায়ার সার্ভিসের দুটি ইউনিড কাজ উদ্ধার কাজে অংশ নেন। সময় যত গড়াচ্ছে উৎসুক জনতার ভিড় বেড়ে চলছে। রাউজান থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ বলেন, সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। উদ্ধার কাজ চলমান রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গর্তটি ৩-৪ বছর পূর্বে সরকারি টিউবওয়েল স্থাপনের জন্য গর্ত তৈরি করা হলেও তা ভরাট করা হয় নি। আজ এই দূর্ঘটনা। এর দায় কে নেবে?
চট্টগ্রাম জোন -৩ এর উপসহাকরী পরিচালকআব্দুল মান্নান বলেন, ‘সার্চ ভিশন ক্যামরা দিয়ে আমরা ৩০ ফুট নিচে বাচ্চাটির অবস্থা শনাক্ত করেছি। তবে, বেঁচে আছি কিনা জানি না।’
এদিকে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত (রাত-৭টা ১২ মিনিট) উদ্ধার কাজ চলমান রয়েছে।