খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। জানা গেছে, ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় ৪৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করছিলেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মামলার বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, ঢাকার ভাটারা থানার রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে। তাকে খাগড়াছড়ি নিয়ে আসা হবে।