মুন্সীগঞ্জে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাকুহাটি গুরুচরন জেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে মাঠে প্রায় ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ সময় একজনকে আহত অবস্থায় মাঠে পড়ে থাকতে দেখা যায়। আশপাশে আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্কুলের প্রধান ফটক বন্ধ করে দিলে অন্তত ১০ মিনিট ভোটগ্রহন বন্ধ থাকে।
এদিকে মহেশপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় মাঠে হঠাৎ লুটিয়ে পড়েন আনোয়ারা বেগম নামের এক মহিলার মৃত্যু হযেছে। ধারনা করা হচ্ছে হৃদরোগের কারণে তার মৃত্যু হতে পারে।