শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলছেন, নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত হবে শিক্ষাঙ্গন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত যাত্রাও শুরু করা হবে।
তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলা পরিষদের মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে সুন্দরভাবে গড়ে উঠবে। নকল মুক্ত যেভাবে কচুয়া থেকে শুরু হয়েছে, মাদকমুক্তও এই কচুয়া থেকে শুরু করা হবে।’
এরআগে মন্ত্রীকে গার্ড অফ অনার ও ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তারা।
পরে তিনি হিন্দু ধর্মাবল্বীদের সঙ্গে মতবিনিময় শেষে তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
সংসদ সদস্য ও পুনরায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ কচুয়া উপজেলায় আগমন উপলক্ষে যাত্রাপথে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।