পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৩২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও অপরাধে সহযোগিতাকারী ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন এবং ছিনতাইকারী, দস্যু ও ডাকাত ২ হাজার ২১১জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন।