প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করার পাশাপাশি অবৈতনিক করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়।
চার থেকে ১৩ বছর বয়সীদের জন্য অবৈতনিক শিক্ষা করতে চান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘প্রাথমিক গ্রেড বাড়িয়ে অষ্টম পর্যন্ত নিয়ে যেতে চাই। তবে এটি করা হবে ধাপে ধাপে।’