চট্টগ্রাম বোর্ড
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের শনিবারের (১১ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোর জেলা প্রশাসকের প্রতিবেদন ও পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও এই স্থগিতাদেশের আওতায় থাকবে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো- এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬।
তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডগুলোর আওতাভুক্ত চট্টগ্রাম ব্যতিত অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।