অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। পরিবর্তিত এ সূচি ২১১৫২১ ও ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি এবং অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।