রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শেরেবাংলা নগরে অবস্থিত পুরাতন বাণিজ্য মেলা মাঠ-সংলগ্ন সড়কে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম অলি নূর। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) পড়তেন।
অলি নূরের বন্ধু আরিফুর রহমান ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি পিকআপভ্যান অলি নূরের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। এরপর পিকআপভ্যানটি মাথায় চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।