বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের
বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত ১টার দিকে পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।