সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, হলে জানবেন।
এদিন দুপুর ২টার দিকে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের বরাত দিয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান বলেন, স্যার, আজ পদত্যাগ করবেন। তিনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।
২৪-এর গণঅভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।