বিয়ে সুন্দর একটি বিষয়-তারপরও বিয়ে সবার জন্য নয়। ফারহান ও আমিরা এমনই এক বাস্তবতার মুখোমুখি হয় যখন তারা দুজনেই বুঝতে পারে একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। এমন বাস্তবতায় তারা বুঝতে পারে না কি করবে। দুঃখজনকভাবে, সুখ তখন তাদের দু’জনের কাছে যেন অধরা।
তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার ঠিক বিপরীতে বা ওপারে কোথাও!
ফারহান-আমিরার মানসিক দ্বন্দ আর সেই সাথে তাদের পরিবার ও সমাজের চাপ, সব মিলিয়ে চলতে থাকে গল্প। আর সে গল্পের নামই ‘একসাথে আলাদা’। এই গল্পটি বাস্তব জীবনের নয়, একটি ওয়েব ফিল্মের। এটির নাম ‘ একসাথে আলাদা’। রেজাউর রহমানের পরিচালনায় এতে ফারহানের চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান এবং আমিরার চরিত্রে পারসা ইভানাকে।
আগামী ১৯ মার্চ হইচইয়ে মুক্তি পাচ্ছে এটি।