নিলয় হিমিকে অনেক ভালোবাসে কিন্তু হিমি সেভাবে পাত্তা দেয়না নিলয়কে। তবে হিমিেিক রাগানোর জন্য নিলয় বিভিন্ন ঘটনা ঘটিয়েই চলে। এভাবে নানা খুনসুটিতে এক সময় নিলয়ের সঙ্গে হিমির বোঝাপড়া হয়। আর তারপরই পারিবারিক আয়োজনে হয়ে যায় তারা স্বামী-স্ত্রী। রোমান্টিক এই গল্পটি ঘটতে দেখা যাবে ‘সুন্দরী বধু’ নামের একটি নাটকে। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান।
এটি ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে। নাটকটিতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নিলয় আলমগীর এবং স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি।