‘শাকিব খান আমার ছোট বেলার হিরো। তাই শাকিব খানকে আমি খুব ভালোবাসি। শৈশবে শাকিব খান অভিনীত ‘মরণ নিশান’ সিনেমা হলে দেখেছিলাম। আমাদের বাংলা সিনেমায় দীর্ঘ সময় ধরে তিনি শীর্ষ জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। আমার মনে হয় অনেক বড় মনের মানুষ না হলে অনেক বড় সুপারস্টার হওয়া যায় না। শাকিব খানকে যতটুকু আমি কাছ থেকে দেখেছি, তিনি ভীষণ ভালো মানুষ বলেই এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন।’
কিং খানকে নিয়ে এমন মন্তব্য করেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে হাজির হয়ে এসব কথা বলেছেন এই নায়ক।
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ ২৮ মার্চ রাত ৯টায় প্রচার হবে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পডকাস্ট।
শরীফুল রাজ এই শো তে আরও বলেছেন, এভারেস্ট জয় করার স্বপ্নের কথা। সে জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও নিয়েছেন, বেশ কিছু কোর্স করেছেন। সব কিছু ঠিক থাকলে এক বছরের মধ্যে এভারেস্টের পথে পা বাড়াতে চান তিনি।
প্রসঙ্গত, এবারের ঈদে মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’।