ঢাকার মঞ্চে আবারও আসছে নাট্যদল আপস্টেজের প্রশংসিত প্রযোজনা ‘রাত ভরে বৃষ্টি’। ২০১৯ সালের ১৯ জুলাই নাটকটি মঞ্চে এসেছিল এবং দর্শক-সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নাট্য নির্দেশনা, আলো-প্রক্ষেপণ, মঞ্চসজ্জা ও শিল্পীদের অভিনয় সব মিলিয়ে সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় ছিল এই প্রযোজনা।
চলতি বছর আবারও নতুন উদ্যমে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নিয়েছে আপস্টেজ। আগামী ১ থেকে ৩ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তিন দিনে চারটি প্রদর্শনী হবে ‘রাত ভরে বৃষ্টি’-এর।
নাটকটি প্রদর্শিত হবে ১ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায়, ২ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ও ৩ এপ্রিল শুক্রবার বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।
বুদ্ধদেব বসুর উপন্যাাস ‘রাত ভ’রে বৃষ্টি’র নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছিলেন প্রয়াত অসিত কুমার। আলোক পরিকল্পক অ¤øান বিশ্বাস, পোষাক পরিকল্পক ফরিদা লিমা এবং মঞ্চ, পোস্টার ও প্রকাশনা পরিকল্পক সাকিল সিদ্ধার্থ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী।