‘সিনেমাওয়ালা’ নামের ইউটিউব চ্যানেলে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর প্রচার শেষ হচ্ছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা এসেছে পরিচালকের পক্ষ থেকে। তবে কততম পর্বে গিয়ে নাটকটির প্রচার শেষ হচ্ছে, তা জানা যায়নি।
এরই মধ্যে তুমুল জনপ্রিয়তায় পৌঁছেছে পারিবারিক গল্পের নাটকটি। এই নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ আর মমত্ববোধ। নাটকে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ ও সামির চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। মেহরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। সায়রা চরিত্রে আছেন সুনেরাহ বিনতে কামাল। নির্মাণের পাশাপাশি নাটকটির গল্পও লিখেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তিনি বলেন, ‘শুরুতেই ধারণা করেছিলাম, এটি মানুষের কাছে পৌঁছাবে। সেই প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি।’
চ্যানেল আইয়ের পর্দায় প্রতি বুধ ও বৃহস্পতিবার নাটকটি প্রচারের পর এটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।