২০২৬ সালের বিশ্বের সেরা সুন্দরীর খেতাব পেয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। বিশ্বখ্যাত পিপল ম্যাগাজিনের ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি।
একসময় হলিউডে হ্যাথাওয়ের নামের সাথে নেতিবাচক ধারণা যুক্ত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে তিনি নিজেকে বদলে ফেলেছেন।
সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যাথাওয়ে জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি নিজেকে নিয়ে খুব কঠোর ছিলেন। তার ধারণা ছিল, নিজেকে যত বেশি নিয়ন্ত্রণে রাখা যাবে, ততই ভালো শিল্পী হওয়া সম্ভব। তবে চল্লিশ ছোয়ার পর তার এই দর্শনে পরিবর্তন আসে। তার ভাষায়, ‘অস্বস্তিকর জীবনকে বিদায় জানিয়ে এখন আমি শুধু সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে চাই। এই আত্মপলব্ধিই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’
চলতি বছর হ্যাথাওয়ের জন্য এক অনন্য মাইলফলক এই সেরা সুন্দরী হওয়ার বিষয়টি। এ বছর তার অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে।