বাংলাদেশের অভিনয় অঙ্গনের চির সবুজ নায়ক ও অভিনেতা আফজাল হোসেন আবারও সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটির নাম ‘ মুভিং বাংলাদেশ’। পরিচালনা করছেন নুহাশ হুমায়ুন।
সিনেমাটিতে আফজাল হোসেনকে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে। এরইমধ্যে এই অভিনেতা সিনেমাটির শুটিংও শুরু করেছেন। তবে আফজাল হোসেন কিংবা নুহাশ হুমায়ুন কেউই মুখ খুলেন নাই।
নুহাশ হুমায়ুন তার কাজের মাধ্যমে মেধার পরিচয় রেখেছেন। দেশে-বিদেশে তার কাজ আলোচিত হয়েছে এবং প্রশংসা পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি সিনেমা পরিচালনা করছেন। নতুন সিনেমার নাম মুভিং বাংলাদেশ।
এই ছাড়াও ছাড়াও আরও ২টি ওয়েব সিরিজে এখন অভিনয় করছেন আফজাল হোসেন। এছাড়া, আগামী মাসে একটি নাটকের শুটিং করার কথা রয়েছে।