গত ঈদে আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে দারুণ সময় কাটিয়েছেনব পূজা চেরী। ‘দম’ সিনেমায় তাদের অভিনয় এখনও দর্শকের আনন্দের খোরাক হয়ে আছে।
গত ঈদের রেশ না কাটতেই আগামী ঈদের সিনেমার খবর পাওয়া যাচ্ছে। আগামী ঈদের সিনেমার প্রতিযোগিতায়ও থাকছেন পূজা চেরী।
তার অভিনীত সেই সিনেমাটির নাম ‘ নাকফুলের কাব্য’। আলোক হাসানের পরিচালনায় এতে তার সহশিল্পী আদর আজাদ। সমাজপতিরদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের গল্প নিয়ে সিনেমাটি তৈরী হয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ আমরা সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যতœশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশী গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশাকরি দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবেন।’
জানা গেছে. ৩টি গান দিয়ে সাজানো প্রেম, রোমান্টিকতা, কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েতসহ অনেকে।