নাটকে অভিনয় করেই পরিচিতি ও জনপ্রিয়তা পান অভিনেত্রী তানজিকা আমিন। এক সময় সিনেমা এবং ওটিটি কনটেন্টেও অভিনয় প্রতিভা দেখান।
২০২৩ সালে আশফাক নিপুনের পরিচালনায় নির্মিত ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন।
এখন অভিনয়শিল্পী হিসেবে সুন্দর সময় পার করছেন তানজিকা আমিন। অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও মাঝে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি।
২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করলেও ২ বছরের মধ্যেই সংসার ভেঙ্গে যায়। এরপর দীর্ঘ এক অন্ধকার সময় তাকে পার করতে হয়েছিল বলে সম্প্রতি গণমাধ্যমে তা প্রকাশ করেন।
তানজিকা বলেন, ‘ দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি।’
এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তানজিকা আমিন। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। দাম্পত্য জীবনে সুন্দর সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।