এক সময়ের দাপুটে চিত্রনায়িকা মৌসুমী বর্তমানে প্রবাসে স্থায়ী। দেশের বাইরে থাকলেও এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। বাস্তবধর্মী গল্পে নির্মিত এই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা হাসান জাহাঙ্গীর। পাশাপাশি এই সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিনয়ও করেছেন হাসান জাহাঙ্গীর।
সিনেমাটির গল্প গড়ে উঠেছে বিদেশের মাটিতে একজন নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। এতে দেখানো হয়েছে, বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতা।
পরিচালক জানান , গল্পটির মূল উদ্দেশ্য নারীর মর্যাদা ও সম্মান তুলে ধরা, পাশাপাশি প্রবাস জীবনে টিকে থাকার কঠিন বাস্তবতাকে ফুটিয়ে তোলা। সিনেমার ঘটনাগুলো বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত বলেও জানা গেছে।
সিনেমাটি প্রসঙ্গে হাসান জাহাঙ্গীর বলেন, ‘ গল্প প্রধান এই সিনেমাটি আশা করছি দর্শকের কাছে সাড়া জাগাবে।’ সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে এবং বাকি অংশ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। বলা