বলিউড সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চন হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে। ‘অমিতাভ বচ্চন গুরুতর অসুস্থ’ ঠিক এমন একটি খবর খুব দ্রæত ছড়িয়ে পড়ে ১৯ মে রাতে। এই খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অসংখ্য ভক্ত।
অনেকের প্রশ্ন, খবরটা কি আসলেই সত্যি! কতটা অসুস্থ অমিতাভ? কী হয়েছিল তার?
তবে অল্প সময় পরেই আসল তথ্য প্রকাশ হয়। অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তার নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা।
এদিকে নিজের স্বাস্থ্য নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। ব্যক্তিগত বøগে তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন তিনি।
অমিতাভ লিখেছেন, ‘রাত শেষ হয়ে যায়, কিন্তু ঘুম আসে না। চিকিৎসাবিজ্ঞান বলে একজন মানুষের অন্তত সাত ঘণ্টা ঘুমানো উচিত। কিন্তু কাজের ব্যস্ততায় সেটি সব সময় সম্ভব হয় না।’
জানা গেছে, কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ বচ্চন।