লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্রটিকে এবার সেলুলয়েডের রঙিন পর্দায় দেখা যাবে। বাঙালির জনপ্রিয় গোয়েন্দা ও স্পাই চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে তৈরী হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এটির নামও ‘ মাসুদ রানা’।
পরিচালনা করেছেন সৈকত নাসির। ২০২০ সাল থেকে সিনেমাটি নির্মাণ কার্যক্রম শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করেছে জাজা মাল্টিমিডিয়া। অবশেষে আগামী ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
খবরটি নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়ায় কর্ণধার আবদুল আজিজ। মুল গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো ধরনের কার্পণ্য করা হয়নি বলেও দাবি করেন তিনি। তার কথায়, এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা।
সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে।