বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী অভিনয় জুঁটি সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমা দর্শনী ছাড়া দেখা যাবে ঢাকায়।
রাজধানীর আগাওগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে দর্শক এই সুযোগ পাচ্ছেন। ২১ মে সন্ধ্যা ৬টায় মতিন রহমান পরিচালিত এবং সালমান-শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’ সিনেমাটি প্রদর্শিত হবে সর্বসাধারনের জন্য।
১৯৯৬ সালে সিনেমাটি মুক্তির পর থেকেই এটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং নব্বইয়ের দশকের রোমান্টিক বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত কাজ হিসেবে পরিচিতি পায়।
জানা গেছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাপ্তাহিক প্রদর্শনীর অংশ হিসেবে এই সিনেমাটি দর্শকদের দেখানো হবে বলে।
ফিল্ম আর্কাইভের আধুনিক প্রজেকশন হলে প্রতি সপ্তাহে পুরোনো, দুর্লভ ও জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারেন।