এক বছরেরও বেশী সময় ধরে দেশে নেই ঢালিউডের অন্যতম আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। দীর্ঘ একটা সময় তিনি আমেরিকায় থাকলেও এখন তাকে ভারতের কলকাতায় বসবাস করতে দেখা যাচ্ছে।
মাঝে-মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং পরিবারের ছবি প্রকাশ করছেন এই চিত্রনায়িকা।
কলকাতায় স্বামী রাকিব সরকার ও ছেলে ফারিশকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।
সন্তান জন্মের পর অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন মাহি। বেশিরভাগ সময় কেটেছে ছেলে ফারিশকে ঘিরে। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা, আবার কখনো ভিডিওতে ধরা পড়েছে তাদের হাসিখুশি সময়।
২০২৮ সালের ৫ আগস্টের পর দেশ ছাড়েন ছাড়েন মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হওয়ায় পরে যুক্তরাষ্ট্রে যান তিনি।
নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ সেই পোস্ট ঘিরে অনেকে ধারণা করেছিলেন, হয়তো তিনি স্থায়ীভাবে দেশ ছাড়ছেন। তবে মাহির ঘনিষ্ঠজনদের মতে, ছেলে ফারিশ ও দেশের স্মৃতি থেকেই তিনি কখনো দূরে থাকতে পারেননি।
অবশেষে আবারও ছেলের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছেন মাহিয়া মাহি।
কবে নাগাদ তিনি দেশে ফিরবেন কিংবা অভিনয় শুরু করবেন এই বিষয়ে কোনো তথ্য জানান নাই মাহিয়া মাহি।