চমক দিতে পছন্দ করেন চিত্রনায়ক জায়েদ খান। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয় করে সবাইকে চমকে দিলেন জায়েদ খান। নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’র প্রযোজনায় প্রবাসীদের নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্বে ঘটেছে এ ঘটনা।
যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান বলেন, ‘একজন মেয়র হিসেবে মামদানিকে ইন্টারভিউর জন্য পাওয়া যেতে পারে, বক্তব্য দেওয়ার জন্য পাওয়া যেতে পারে, কিন্তু অভিনয়ের জন্য এভাবে তিনি সানন্দে রাজি হবেনÑ এটা ছিল কল্পনার অতীত। তিনি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞ। তার নির্বাচনে বাংলাদেশিরা কী ভ‚মিকা রেখেছেন, তিনি তা মনে রেখেছেন। সে জায়গা থেকেই তিনি বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।’
এদিকে, প্রায় দুই বছর ধরে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। ‘ঠিকানা’র বিভিন্ন আয়োজনে নিয়মিত দেখা গেছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘খুব ভালো আছি। সময় হলেই ফিরব দেশে।’
জায়েদ খান জানান, প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ’ আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ‘ঠিকানা’-র ইউটিউব চ্যানেলে প্রচার হবে।