চার দিনে ছোট পর্দায় শাকিব ঝড়, থাকছে ‘তুফান’, ‘দাগি’, ‘সুড়ঙ্গ’ও
ঈদুল আজহা উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে বর্ণিল বিনোদন আয়োজন। নাটক, টেলিছবি, ম্যাগাজিন অনুষ্ঠান ও বিশেষ পর্বের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের দীর্ঘ তালিকা। ঈদের প্রথম চার দিন বিভিন্ন চ্যানেলে দেখানো হবে সাম্প্রতিক সময়ের আলোচিত সিনেমা থেকে শুরু করে দর্শকপ্রিয় বাণিজ্যিক ছবি।
এবারের টিভি আয়োজনে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রায় প্রতিটি চ্যানেলের ঈদ সূচিতেই রয়েছে তাঁর একাধিক সিনেমা। পাশাপাশি থাকছে আফরান নিশো, সিয়াম আহমেদ, জয়া আহসান, আরিফিন শুভ, শরিফুল রাজসহ সমসাময়িক তারকাদের সিনেমাও।
ঈদের দিন
এটিএন বাংলার পর্দায় সকাল ১০টা ২০ মিনিটে দেখা যাবে ‘হিরো দ্য সুপারস্টার’। দুপুর ২টা ৩০ মিনিটে সম্প্রচার করা হবে ‘প্রিয়তমা’।
চ্যানেল আই সকাল ১০টা ১৫ মিনিটে দেখাবে ‘নীল চক্র’।
এনটিভির ঈদ আয়োজনে রয়েছে ‘কিল হিম’ ও ‘পেয়ারার সুবাস’। আরটিভিতে প্রচারিত হবে ‘ক্যাপ্টেন খান’ এবং ‘বাদশা দ্য ডন’।
বাংলাভিশন দেখাবে ‘দরদ’ ও ‘৩৬-২৪-৩৬’।
মাছরাঙা টেলিভিশনে দুপুর ২টা ১০ মিনিটে সম্প্রচার করা হবে রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’।
নাগরিক টিভির ঈদ আয়োজনে একদিনেই থাকছে ‘দহন’, ‘দরদ’, ‘ইনসাফ’ ও ‘অন্তরাত্মা’।
দীপ্ত টিভির ঈদসূচিতে রয়েছে ‘তুমি আমার মনের মানুষ’ এবং ‘অগ্নি-২’।
ঈদের দ্বিতীয় দিনে
সিনেমা তালিকায় যুক্ত হচ্ছে সাম্প্রতিক আলোচিত কয়েকটি ছবি।
এটিএন বাংলায় দেখানো হবে ‘বিদ্রোহী’ ও ‘রাজকুমার’।
চ্যানেল আই সম্প্রচার করবে ‘প্রিন্স’।
এনটিভি ও আরটিভি দুই চ্যানেলেই থাকছে বহুল আলোচিত ‘তুফান’। এছাড়া আরটিভির পর্দায় দেখা যাবে ‘জংলি’।
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘রাজকুমার’।
নাগরিক টিভিতে দর্শক দেখতে পাবেন ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘দাগি’ ও ‘ওমর’। অন্যদিকে দীপ্ত টিভিতে রয়েছে ‘তাণ্ডব’।
ঈদের তৃতীয় দিনেও
থাকছে পুরোনো ও নতুন সিনেমার মিশেল।
এটিএন বাংলায় প্রচারিত হবে ‘রাজা বাবু’ ও ‘নাম্বার ওয়ান শাকিব খান’।
চ্যানেল আই দেখাবে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’।
এনটিভির আয়োজনে রয়েছে ‘জংলি’ ও ‘সুড়ঙ্গ’।
আরটিভিতে দেখানো হবে ‘নবাব’ এবং মান্না-পূর্ণিমা অভিনীত ‘নায়ক’।
বাংলাভিশনের তালিকায় রয়েছে ‘দাগি’।
নাগরিক টিভির ঈদ আয়োজনে একসঙ্গে থাকছে ‘মুখোশ’, ‘কঠিন প্রতিশোধ’, ‘নবাব’ ও ‘গলুই’।
দীপ্ত টিভিতে সম্প্রচার করা হবে ‘তুফান’ ও ‘দহন’।
ঈদের চতুর্থ দিনে
এটিএন বাংলায় দেখানো হবে ‘প্রেমিক নাম্বার ওয়ান’ ও ‘আরো ভালোবাসব তোমায়’।
চ্যানেল আইয়ের পর্দায় থাকছে ‘টগর’।
এনটিভি সম্প্রচার করবে ‘নোলক’ ও ‘রিভেঞ্জ’।
আরটিভিতে দেখা যাবে ‘রংবাজ’ এবং ‘সাপলুডু’।
বাংলাভিশন দেখাবে ‘পাংকু জামাই’।
বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে রয়েছে ‘শান’।
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘দাগি’।
নাগরিক টিভিতে থাকছে ‘পাষাণ’, ‘পোড়ামন’, ‘শান’ ও ‘দেয়ালের দেশ’।
দীপ্ত টিভি দেখাবে ‘প্রেমী ও প্রেমী’ এবং ‘পোড়ামন ২’।
ওটিটি ও ইউটিউবের ভিড়েও ঈদের টেলিভিশন আয়োজন এখনো দর্শকের বড় আকর্ষণ। পুরোনো দিনের জনপ্রিয় ছবি থেকে শুরু করে সাম্প্রতিক আলোচিত সিনেমা সব মিলিয়ে ছোট পর্দায় জমে উঠছে ঈদের সিনেমা উৎসব।