‘রাজনৈতিক আলাপের অভ্যাসটা জরুরি। মানুষ যত রাজনৈতিকভাবে সচেতন হবে, তত দেশকে নিয়ে ভাবতে শিখবে। সারাজীবন দেখে এসেছি হোটেলে, বাসে, রেস্টুরেন্টে বড় করে লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপ করাকে ট্যাবু হিসেবে দেখেছি আমরা। এই ট্যাবুকে ভাঙার লক্ষ্যে সিনেমাটি করা।’
কথাগুলো আহমেদ হাসান সানি নামের নবাগত সিনে পরিচালকের। গতকাল বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথাগুলো বলেন। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
সিনেমাটির প্রযোজক ও গল্পকার খালিদ মাহবুব তুর্য। আগামী ১৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভীর অপূর্ব প্রমুখ।