গতরাতের আকাশে তখন জ্বলজ্বল করছেন ‘সালমান খান’। বান্দ্রার ওরলি সি-লিঙ্ক সেজে উঠেছিল নানা রঙের আলোয়। উপলক্ষ বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন।
তাই এদিন সালমান পরে এসেছিলেন কালো টি শার্ট, নীল ডেনিম প্যান্ট। এই বিশেষ দিনেও তার সাজ ছিল সাদামাটা। জন্মদিনে সব সময়ই ছিমছাম থাকতে ভালোবাসেন সালমান। তবে অন্যরা কিন্তু বেশ উৎসবের আমেজেই অনুষ্ঠানস্থলে হাজির হন। সালমানের বাবা সেলিম খানের মাথায় ছিল লাল টুপি। পরিবারের সদস্য এবং আমন্ত্রিতদের সঙ্গে কেক কাটার পর খামারবাড়ির বাইরে আসেন অভিনেতা। ভক্তদের সঙ্গে আরেকবার কেক কাটেন সালমান।
৬০তম জন্মদিনে বিশেষ চমক হিসেবে এসেছিলেন সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানী। বলিউড কাঁপানো তারকাও ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে ছিলেন সঞ্জয় দত্ত, টাবু, জেনেলিয়া, আদিত্য রায় কাপুর, হুমা কুরেশী, রনদীপ হুদা, মনীষ পাল, আরবাজ খান, আলভিরা খান প্রমুখ।
এদিকে সালমানের এবারের জন্মদিন নিয়ে নানান নেতিবাচক ধারণা চাউর হয়েছিল। ছিল প্রাণনাশের হমকিও। তাই অনেকেই খেয়াল রাখছিলেন জন্মদিনের আয়োজনের দিকে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সালমানের জন্মদিন অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ভক্তরা বেশ স্বস্তিতেই আছেন।