প্রাণনাশের হমকি পেরিয়ে কেক কাটলেন সালমান, ছিলেন সাবেক প্রেমিকাও
গতরাতের আকাশে তখন জ্বলজ্বল করছেন ‘সালমান খান’। বান্দ্রার ওরলি সি-লিঙ্ক সেজে উঠেছিল নানা রঙের আলোয়। উপলক্ষ বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। তাই এদিন সালমান পরে এসেছিলেন কালো টি শার্ট, নীল ডেনিম প্যান্ট। এই বিশেষ দিনেও তার সাজ ছিল সাদামাটা। জন্মদিনে সব সময়ই ছিমছাম থাকতে ভালোবাসেন সালমান। তবে অন্যরা কিন্তু বেশ উৎসবের আমেজেই অনুষ্ঠানস্থলে হাজির হন। সালমানের বাবা সেলিম খানের মাথায় ছিল লাল টুপি। পরিবারের সদস্য এবং আমন্ত্রিতদের সঙ্গে কেক কাটার পর খামারবাড়ির বাইরে আসেন অভিনেতা। ভক্তদের সঙ্গে আরেকবার কেক কাটেন সালমান।