বলিউডের প্রধান সুপারস্টারদের একজন সালমান খান। ৬০ বছর বয়সেও তিনি দারুণ জনপ্রিয়। তুমুল দর্শকপ্রিয় এই নায়ক কত সম্পদের মালিক, তা নিয়ে আগ্রহ আছে সবার। সম্প্রতি বিষয়টি আবারও আলোচনায় জায়গা পেয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বিবরণ থেকে জানা গেছে, সালমান খান এখন ২৯০০ কোটি টাকার মালিক। কি কি সম্পত্তি রয়েছে তার মালিকানায়, সে সম্পর্কেও পাওয়া গেছে একটি প্রাথমিক ধারণা।
এই সম্পদের মধ্যে সবচেয়ে দামী হলো মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার ‘গ্যালাক্সি’ নামের বাড়িটি। জানা গেছে এই বাড়িটির মূল্য ১০০ কোটি টাকা। এরপরের তালিকায় আছে তার খামারবাড়িটি। ১৫০ একর জায়গার এই বাড়িটিরও দাম ৮০ কোটি টাকা।
এছাড়া মুম্বাইয়ে আরও দুটি বাড়ি আছে সালমানের। একটি কার্টার রোডে, অন্যটি ওরলিতে। দুবাইতেও রয়েছে আরেকটি বিলাসবহুল বাড়ি।
এছাড়া সমুদ্রে পার্টি করার জন্য কিনেছিলেন দামি একটি ইয়ট। গাড়ির মধ্যে আছে অডি, মার্সিডিজ-এর মতো দামি ব্র্যান্ড।
অভিনয়ের জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এ ছাড়া প্রতি বছর বিগ বস উপস্থাপনার জন্য পান মোটা অঙ্কের পারিশ্রমিকও। এ ছাড়া বিভিন্ন স্পন্সর কোম্পানির প্রচার থেকেও ভালো আয় করেন সালমান।