২০২৫ সালে নাটক, সিনেমা ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত বেশ কিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানো গানগুলো নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গুলবাহার
বছরের সেরা আলোচিত গানের তালিকায় প্রথমেই আসে ‘গুলবাহার’–এর নাম। গানটি মুক্তি পায় গত ১৭ মে। ফেসবুক রিলস থেকে টিকটক—সব জায়গায় ট্রেন্ডিংয়ে ছিল গানটি। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে তিন কোটি।
প্রতি নিশ্বাসে নাম
বরবাদ সিনেমার ‘প্রতি নিশ্বাসে নাম’ গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। শাকিব খান অভিনীত গানটি প্রকাশ হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য শ্রোতার মন জয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পায় এ গান।
চাঁদ মামা
চলতি বছর বরবাদ সিনেমায় আরেকটি আলোচিত গান ‘চাঁদ মামা’। ইউটিউবে গানটি টানা কয়েক সপ্তাহ ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে ছিল।
মহামায়া
একই সিনেমার আরেক গান ‘মহামায়া’। এ বছরের সিনেমার আলোচিত গানের একটি। গানটির বর্তমান ভিউ ১ কোটি ৮০ লাখের বেশি।
লিচুর বাগানে
তাণ্ডব সিনেমার গান ‘লিচুর বাগানে’ বেশ সাড়া ফেলেছে সব মাধ্যমে। টিকটক, রিলস, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গা দখল করে নিয়েছে গানটি।
বন্ধু গো শোনো
জংলি সিনেমায় সিয়াম ও বুবলি অভিনীত ‘বন্ধু গো শোনো’ ইউটিউবে প্রকাশ পায় ২৩ মার্চ। বছরের অন্যতম আলোচিত গানটির বর্তমান ভিউ ৮৮ লাখের বেশি।
কন্যা
বছরের অন্যতম আলোচিত জ্বীন–৩ সিনেমার গান ‘কন্যা’। সব মিলিয়ে গানটির বর্তমান ভিউ ৯ কোটির বেশি।
আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে
হাবিব-ন্যান্সি জুটি মানেই দারুণ কিছু। এ জুটির হৃদয়ের কথা নাটকে ‘আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে’ গানটি মুক্তির পর চলে আসে আলোচনায়। ইউটিউবে গানটির ভিউ আড়াই কোটি পেরিয়েছে।
মন গলবে না
‘মন গলবে না’ নাটকে অভিনয়ের পাশাপাশি এ বছর গান দিয়েও আলোচনায় আছেন তাসনিয়া ফারিণ। তার ‘মন গলবে না’ গানটিও বেশ সাড়া ফেলেছে। শুরুতে গানের কথা নিয়ে আলোচনা-সমালোচনা হলেও ভাইরাল হয় গানটি।
মহা জাদু
হাবিব ওয়াহিদের সঙ্গে তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের ‘মহা জাদু’ বেশ সাড়া ফেলেছে। সব জায়গায় স্থান করে নিয়েছে গানটি। গানটির ভিউ ৪ কোটি ৮১ লাখ পেরিয়েছে।
বাজি, মাস্ত কালান্দার ও মহা জাদু
এক বছর বিরতির পর নতুন গান নিয়ে আগস্টে ফিরেছে কোক স্টুডিও বাংলা। ‘বাজি’ গানে বাজিমাত করেছে তারা। আর সর্বশেষ মুক্তি পায় রুনা লায়লার কণ্ঠে ‘মাস্ত কালান্দার’। কোক স্টুডিওর গানগুলোর মধ্যে চলতি বছর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘মহা জাদু’। হাবিব ওয়াহিদের সঙ্গে তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তমের এই ‘মহা জাদু’র ভিউ ৪ কোটি ৮১ লাখ পেরিয়েছে।