ঢালিউডের কিং শাকিব খানই অপু বিশ্বাসের অভিনয় ও জীবনের স্বপ্নের নায়ক, এটা সবার জানা বিষয়। অপু বিশ্বাস এটা একাধিকবার প্রকাশও করেছেন। কিন্তু সম্প্রতি হিসাব উল্টে গেছে। অপু বিশ্বাসের স্বপ্নের নায়কের আসনে বসেছেন অভিনেতা সজল। এ নিয়ে সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা।
কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় ‘দুর্বার’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন অপু। এতে তার সহশিল্পী নাটকের জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। সজলের সঙ্গে অপুর অভিনয় রসায়ন এতোই জমেছে যে, অপু বিশ্বাস বলেছেন, ‘ সজল আমার ড্রিম হিরো। সিনেমায় তার সঙ্গে অভিনয় করে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি। আমাদের অভিনয় রসায়ন চমৎকার’।
অপুর এমন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরক্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে শাকিব খান ভক্তদের। এখন দেখার বিষয়, শাকিব খান অপুর এই ধরনের মনোভাবকে কোন চোখে দেখেন।