ঢালিউড ক্রমেই নিস্প্রভ হচ্ছে। তারপরও কিছু সিনেমা মুক্তি পায়। চলতি বছরও সেই ধারাবাহিকতায় কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে দর্শকের মনে দাগ কাটতে পেরেছে কয়েকটি সিনেমা। বছরের আলোচিত সিনেমাগুলো নিয়েই প্রতিবেদনটি তৈরী করা হয়েছে।
বরবাদ
জনপ্রিয়তার শীর্ষে শাকিব খানের বরবাদ সিনেমা সর্ব প্রথম। এমনটাই ধারণা পাওয়া গেছে। শাকিব খানের অ্যাকশন, প্রেম আর প্রতিশোধের গল্প দর্শকমহলে হৈচৈ ফেলে দেয়। এই সিনেমায় শাকিবের সহশিল্পী ছিলেন ইধিকা পাল।
দাগী
বরবাদের পরের স্থানেই আছে আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটি। এ সিনেমায় দেশীয় আমেজে নির্মিত একজন দাগি আসামির জেল পরবর্তী জীবন কেমন হয় তাই ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়। নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা।
তাণ্ডব
শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা চলচ্চিত্রাঙ্গেনে দারুণ প্রভাব ফেলেছিল। শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন সাবিলা নূর, জয়া আহসান প্রমুখ।
জংলি
সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’ দর্শ কের হৃদয়ে ঝড় তোলে। এ সিনেমা মুক্তির পর পারিবারিক দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল সিনেমাটি নিয়ে। সিয়ামের বিপরীতে ছিলেন অভিনয় করেছেন বুবলি।
বলী
‘বলী দ্য রেসলার’; চট্টগ্রাম অঞ্চলের সমুদ্রঘেঁষা মানুষের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা বলীখেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এটি আন্তর্জািতিক অঙ্গনে দারুণ সুনাম কুড়িয়েছে।
সাবা
‘সাবা’ সিনেমাটির প্রধান একটি চরিত্রেদেখা গেছে মেহজাবীন চৌধুরীকে। নাটক থেকে সিনেমায় গিয়েও দারুণ সম্ভাবনা জাগিয়েছেন মেহজাবিন। সিনেমাটিতে সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে।