আবারও নতুন সিনেমা নিয়ে ফিরছেন চিত্রনায়ক ইমন। সিনেমাটির নাম ‘ ময়নার চর’। সরকারী অনুদানপ্রাপ্ত এ সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। সম্প্রতি এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
জানা গেছে, এটি আগামী ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে । এই সিনেমার মাধ্যমেই দীর্ঘদিন পর ইমনকে বড় পর্দায় দেখা যাবে।
সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ¡সিত ইমন। নাগরিক প্রতিদিনকে তিনি বলেন, ‘ একটি নতুন অভিজ্ঞতা হয়েছে এতে অভিনয় করতে গিয়ে। আমি একেবারেই নতুন লুকে হাজির হচ্ছি এতে। প্রচÐ শীতের মধ্যে নদীর তীরে শুটিং করেছিলাম। আশা করছি, সিনেমাটি আমার অভিনয় ক্যারিয়ারে নতুনত্ব যোগ করবে।’
‘জোনাকির আলো’, ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’ ইমন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা।