‘মাত্র ৪৮ ঘণ্টা আমকে বুঝিয়ে দিয়েছে কে আপন কে পর। যাদের জন্য নিঃস্বার্থভাবে সবকিছু উজাড় করে দিয়েছি, সেই মানুষগুলোকেই নতুন করে চিনেছি’- সম্প্রতি এভাবেই এক পডকাস্ট অনুষ্ঠানে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় অভিযুক্ত হয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সে মামলায় গত বছরের ১৮ মে তাকে কারাগারে যেতে হয়। জেলহাজতে এক রাত এক দিন ছিলেন অভিনেত্রী। সে মুহূর্ত থেকে প্রায় ৪৮ ঘণ্টা কেমন কেটেছে তার, মনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে এসবই আকপটে শেয়ার করেছেন।
নুসরাত ফারিয়া নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও তুলে ধরে বলেন, ‘জেলখানায় আমার তো খাওয়াই হজম হয়নি, কিন্তু দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে। সকালে রুটি ছিঁড়ে মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াচ্ছে। আমি শুধু মনে করতে পারি— আমার চোখ দিয়ে টিয়ারড্রপ পড়ছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। এমন মানুষ, যাদের আমি চিনি না, হয়তো জীবনে আর কখনো দেখবও না।’
অভিনেত্রীর ভাষায়, অনেক চেনা মানুষকে নতুন করে চিনেছেন তিনি । তার ওই ক্লান্তিলগ্নে তার পাশে কারা কারা ছিল আর কারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন। এমনকি যোগাযোগ বন্ধ করে তার সঙ্গে থাকা ছবি পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছেন।