ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিট এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল জানা যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলার বাসিন্দাদের ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের সূত্রে গুগল জানায়, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিপ্ততর জানায়, ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার। এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।