এদেশে ‘খেয়েছো?’, ’খেয়েছেন?’ বা ’খেয়েছিস?’ নিয়মিত ও প্রচলিত শব্দ। খুব সাধারণ মনে হলেও এই শব্দের দ্যোতনায় লুকিয়ে অছে ভালোবাসা ও যত্ন। নির্মাতা রাকায়েত রাব্বি মনে করেন, ওই শব্দগুলো ভালোবাসা বা যন্ত্রের অন্যতম অনুবাদ। এমন ভাবনা থেকে তিনি নির্মাণ করেছেন কনটেন্ট ’টিফিন বক্স’। কাহিনিচিত্রে নির্মাতা খাবারকে অনুষঙ্গ করে দৃশ্যকাব্যে অনুবাদ করেছেন ভালোবাসাকে।
আসছে ফালগুণ ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করের্ চরকিতে মুক্তি পাচ্ছে ’টিফিন বক্স’। এটি চরকি ফ্ল্যাশ ফিকশন কনটেন্ট। ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্রটি দেখা যাবে চরকিতে। রাকায়েত রাব্বির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় এতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক প্রান্তর দস্তিদার।
খাবারের ব্যাপার যখন আছে, গল্পের চরিত্রদের রান্নাও করিয়ে থাকতে পারেন পরিচালক। অভিনেতা প্রান্তর দস্তিদার জানালেন, হ্যাঁ, তাকে রান্না করিয়েছেন নির্মাতা অর্থাৎ তাকে একজন দক্ষ রন্ধনশিল্পী হিসেবে দেখা যাবে ‘টিফিন বক্স’– কনটেন্টে। তিনি বলেন, ‘চরিত্রটি রান্না করতে ভালোবাসে, মানুষকে খাওয়াতে ভালোবাসে।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে ’টিফিন বক্স’ গল্পে রান্না করতে দেখা না গেলেও বাস্তব জীবনে চমক কাজটি করেন এবং পছন্দের মানুষদের রান্না করে খাওয়াতে ভালোবাসেন।
’টিফিন বক্স’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা শর্মী, টুনটুনি সোবহান।