প্রকাশিত খবর আর ভেতরের বাস্তবতা, অনেক সময় এক হয়না। এটা বিনোদন তারকাদের বেলায় বেশী কার্যকর। বাংলাদেশের শোবিজে যারা কাজ করেন তাদের বেশীরভাগের মধ্যেই সত্য লুকিয়ে রাখার প্রবনতা দেখা যায়।
এবার হয়তো সেই তালিকায় নাম লেখাচ্ছেন তরুণ সম্ভাবনাময় নাট্যাভিনেত্রী সামিরা খান মাহী। সম্প্রতি হঠাৎ করেই অভিনয় থেকে বিরতি নেয়ার ঘোষনা দিয়েছেন তিনি। তার এই ঘোষনা নিয়ে এরইমধ্যে গুঞ্জন শুরু হয়েছে বিনোদন পাড়ায়। খোঁজ নিয়ে জানা গেছে গত ১৮ ফেব্রæয়ারি মাহি যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানেই নাকি তিনি নিজ বোনের সঙ্গে থাকার পরিকল্পনা নিয়েছেন। যদিও এ বিষয়ে মাহী কোনো মন্তব্য করেন নাই। বিরতি প্রসঙ্গে তিনি শুধু বলেছেন ‘ এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা।’
তবে, মাহী যদি সত্যিই অল্প সময় পর দেশে ও অভিনয়ে ফিরে আসেন, তাহলে গুঞ্জনগুলো মিথ্যা হয়ে যাবে, এমনটাই ভাবছেন সবাই।