ভোরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর শিবপুর উপজেলায়।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩, যা মৃদু মাত্রার ভূমিকম্প হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।