সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৯ শিশু। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৩৯ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৯ শিশুতে পৌঁছেছে।
একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪ শিশু। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯২৭ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৬৩ হাজার ১৪৫ শিশু।
এতে আরও জানানো হয়, সন্দেহজনক হামে এখন পর্যন্ত ৫৪৭ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মারা গেছেন ৯২ জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ রোগ শনাক্তকরণ, চিকিৎসা ও টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে।