ইউনিকো হসপিটাল ‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে সম্প্রতি তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। নিবেদিত স্বাস্থ্যসেবা, আন্তরিক সেবা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতার এক বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা একসঙ্গে গত এক বছরের পথচলা ফিরে দেখেন এবং এই গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করেন।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাজুল ইসলাম ঢালি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আর্দ্রা কুরিয়েন বক্তব্য দেন। তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও নিষ্ঠা ইউনিকো হসপিটালের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তারা।
মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা গড়ে তুলতে হাসপাতালের পুরো টিমের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
আগামীর পথচলায় ইউনিকো হসপিটাল উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং রোগী ও কমিউনিটির সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এই প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু গত এক বছরের একটি মাইলফলক নয়, এটি উন্নতমানের স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করার একটি নতুন অধ্যায়।