ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনের ২১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এবার এগিয়ে গিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি মোট ৪২৬ ভোটে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রমের পর বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।
জানা যায়, ২১টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন আট হাজার ৭৩৬ ভোট। অন্যদিকে শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন নয় হাজার ১৬২ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোটগণনা চলছে।