খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অন্যদিকে আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি) পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারী ফলাফলে এ তথ্য জানা যায়। দুই প্রার্থীর পাওয়া ভোটের ব্যাবধান দুই হাজার ৭০২।
জানা যায়, খুলনা-৫ আসনে মোট ১৫০টি কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা চার লাখ দুই হাজার ৭৯৮। আসনটি খুলনার ফুলতলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত।