ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার চারটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। দীর্ঘ ১৭ বছর পর এই নির্বাচনে দলটির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। শেষ পর্যন্ত চারটি আসনেই জামায়াত প্রার্থীরা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে জয় ছিনিয়ে আনেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)
সংসদীয় আসন নম্বর ১০৫-এর ১৬৮টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের ইজ্জত উল্যাহ পেয়েছেন দুই লাখ ৭ হাজার ৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন এক লাখ ৮১ হাজার ৯৬৮ ভোট।
সাতক্ষীরা-২ (দেবহাটা-সাতক্ষীরা সদর)
সংসদীয় আসন নম্বর ১০৬-এর ১৮০টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের মুহাদ্দিস আবদুল খালেদ পেয়েছেন দুই লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৯১ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ)
মোট ১৬৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের রবিউল বাশার পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দীন পেয়েছেন ৪৮ হাজার ৭৩৪ ভোট।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর)
সংসদীয় আসন নম্বর ১০৮-এর ৯৬টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের গাজী নজরুল ইসলাম পেয়েছেন এক লাখ ৫ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।