জোট রাজনীতিতে নারী আসন ছাড় দিতে পারে জামায়াত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন বণ্টন ঘিরে জোট রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট সঙ্গীদের প্রতি নমনীয় অবস্থান নিতে পারে—এমন ইঙ্গিত মিলেছে দলটির শীর্ষ পর্যায় থেকে। এর মধ্যে আলোচনায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের জন্য এক বা একাধিক আসন ছাড় দেওয়ার সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।