বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে তুরস্কের হুদাপার পার্টির প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে রাজধানীতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তুরস্কের হুদাপার পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল অংশ নেন।
জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের (ইফসো) সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং প্রফেসর ড. হাফিজুর রহমান।
সাক্ষাৎকালে উভয়পক্ষ পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময়ের বিষয়গুলো ভবিষ্যতে আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতে অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয়।