ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের সর্বমোট ১২৯টি ভোট কেন্দ্রের ফলাফলে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এম জহির উদ্দিন স্বপন।
তিনি ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ৬০ ভোট।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন। নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ১২০ জন।