আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোন দিনের টিকিট অগ্রিম কেনা যাবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গাবতলিতে বাংলাদেশ বাস–ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সংগঠনটি জানায়, মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে কাউন্টার ও অনলাইন, দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।