ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার অনুরোধ জানান স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা।
প্ল্যাকার্ডে লেখা—‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান। এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান স্পিকার।
এমন পরিস্থিতিতেই সংসদের অধিবেশনে ঢোকেন রাষ্ট্রপতি। তিনি স্পিকারের পাশে বসেন এবং সংসদে হইচই করতে থাকেন বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।